হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিসরে ফেরাউনের উপাসনালয়ে ২ হাজার ভেড়ার মাথার মমি

মিসরের দক্ষিণাঞ্চলীয় অ্যাবাইডোস শহরের একটি উপাসনালয়ে ২ হাজারের বেশি ভেড়ার মাথার মমির সন্ধান পাওয়া গেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একদল প্রত্নতত্ত্ববিদ ফেরাউনের উপাসনালয় ‘ফারাও দ্বিতীয় রামসেস’ থেকে ভেড়ার মাথার প্রাচীন এসব মমি আবিষ্কার করেন।

আজ রোববার দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভেড়ার মাথার মমি ছাড়াও কুকুর, ছাগল, গরু, হরিণ ও বেজির মাথার মমিও উত্তোলন করা হয়েছে। উপাসনালয় ও সমাধির জন্য মিসরের দক্ষিণাঞ্চলীয় অ্যাবাইডোস শহর বিখ্যাত। এটি রাজধানী কায়রো থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

আমেরিকান মিশনের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, এগুলো দ্বিতীয় রামসেসের জন্য উৎসর্গ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সাত দশকেরও বেশি সময় রাজত্ব ছিল দ্বিতীয় রামসেসের। তাঁর সময়কাল ছিল খ্রিষ্টপূর্ব ১৩০৪-১২৩৭ পর্যন্ত।

মিসরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিসের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, এই আবিষ্কারগুলো দ্বিতীয় রামসেসের মন্দির এবং খ্রিষ্টপূর্ব ২৩৭৪ থেকে ২১৪০ এবং টলেমিক যুগের ৩২৩ থেকে ৩০ খ্রিষ্টপূর্বের মধ্যকার নির্মাণকার্য সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।

প্রাণীর এসব মমি ছাড়াও প্রত্নতত্ত্ববিদেরা ৪ হাজার বছরের পুরোনো ৫ মিটার পুরু দেয়ালসহ একটি প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। প্রাচীন কয়েকটি মূর্তি, বৃক্ষ, চামড়ার পোশাক ও জুতাও সেখানে পাওয়া গেছে।

খামেনির জানাজায় জনসমুদ্র, তবু ইরানের ভেতরে অসন্তোষ

বাবার জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি, ইরানে নানা গুঞ্জন-জল্পনা

ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিতের মধ্যেই গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্তির প্রস্তুতি

১৪০ কোটি মানুষের ভারত আমাদের পাশে: জেডি ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু

ট্রাম্পের বোর্ড অব পিসের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল, গাজায় ফের হামলার ইঙ্গিত

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গাভির

খামেনির জানাজায় হাজির ৩ পুত্র, দেখা নেই মোজতবার

হরমুজে সবার কাছ থেকে ফি নেবে ইরান, ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো পাবে ‘বিশেষ বিবেচনা’

ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিলাম: ইসরায়েলি মন্ত্রী

যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে: এরদোয়ান