হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিপুল ভোট, বিপক্ষে দিল যে ৯ দেশ

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে আজ শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে শেষ পর্যন্ত প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিল সাধারণ পরিষদ। 

বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস হওয়ার পর এবার এটি বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ। কারণ কোনো দেশকে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র সংস্থাটির নিরাপত্তা পরিষদ নিতে পারে। 

সাধারণ পরিষদের ভোটের ফলাফলে দেখা গেছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ ১৪৩টি দেশ। আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। 

ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়া রাষ্ট্রগুলো হলো—আর্জেন্টিনা, চেক রিপাবলিক বা চেকিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, নাউরু, পলাউ, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র। 

এদিকে ভোটদানে বিরত থাকা দেশগুলোর বেশির ভাগই ইউরোপের। এর মধ্যে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ফিজি, ফিনল্যান্ড, জর্জিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, রোমানিয়া এবং ইউক্রেন বিশেষভাবে উল্লেখযোগ্য। ভোটদানে বিরত ছিল উত্তর আমেরিকার দেশ কানাডাও। 

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব উত্থাপন করা হলে, যুক্তরাষ্ট্র এতে ভেটো দেবে। এর আগে গত এপ্রিলেও জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার প্রস্তাবে ফিলিস্তিনকে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রই যুদ্ধ করুক, তবে সংঘাতে জড়াতে প্রস্তুত ইসরায়েলও

গাজাকে দুই ভাগ করতে মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল

ইরানে ফের যুদ্ধ শুরুর দুই সপ্তাহে আহত প্রায় ১০০ মার্কিন সেনা

ইরান পরমাণু সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ পিকঅ্যাক্স মাউন্টেনে সরিয়েছে: দাবি ইসরায়েলের

মার্কিন স্থল আক্রমণকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত তেহরান

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিল ট্রাম্প প্রশাসন

সীমার মধ্যে থাকলেও কেন মার্কিন রণতরিতে হামলা করছে না ইরান

সৌদি আরবের বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের নৌ অবরোধ

হামাসের নতুন রাজনৈতিক প্রধান কে এই খলিল আল-হাইয়া

তিন মার্কিন সেনার সম্মানে ‘চরম আঘাত’ হানার দাবি ট্রাম্পের, পাল্টা হামলা ইরানের