হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ফুজাইরা তেল স্থাপনায় আগুন

আজকের পত্রিকা ডেস্ক­

গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি ড্রোন প্রতিহত করার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্সের সৌজন্যে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও উত্তেজনা চরমে। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ সোমবার বিকেলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।

এদিকে ইরানের ছোড়া একটি ড্রোন সরাসরি আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ফুজাইরা মিডিয়া অফিস। এর ফলে সেখানে আগুন ধরে যায়। ফুজাইরা মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম কাজ শুরু করেছে।

তবে এখন পর্যন্ত এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের