হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার দিন ঘোষণা সৌদি আরবের

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় অনুয়ায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ৭ জুন থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। এই হিসেবে সৌদি আরবে আগামী ১৬ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ১৫ জুন শনিবার আরাফাতের দিন পড়েছে। এর ফলে ১৬ জুন রোববারই হবে ঈদুল আজহার প্রথম দিন।’ 

 ৭ জুন জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়। 

এদিকে সৌদি আরবের প্রতিবেশী ওমান দাবি করেছে, দেশটির কোথাও জিলহজের চাঁদ দেখা যায়নি। এর ফলে ৮ জুন শনিবারই হবে জিলহজ মাসের প্রথম দিন। এর ফলে দেশটিতে ১৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবের প্রতিবেশী ওমান দাবি করেছে, দেশটির কোথাও জিলহজের চাঁদ দেখা যায়নি। এর ফলে ৮ জুন শনিবারই হবে জিলহজ মাসের প্রথম দিন। এর ফলে দেশটিতে ১৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাধারণত সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের একদিন পরই বাংলাদেশে উদ্‌যাপন করা হয়। এবার সৌদি আরবে ১৬ জুন ঈদুল আজহা হওয়ায় বাংলাদেশে ঈদ হতে পারে ১৭ জুন।

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের