হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির সংলাপের মধ্যেই রাফাহ্ সীমান্ত নিয়ন্ত্রণে নিল ইসরায়েল 

সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফাহ্‌য় ট্যাঙ্ক পাঠিয়েছে দখলদার ইসরায়েল। আজ মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী রাফাহ্তে প্রবেশ শুরু করে। এরই মধ্যে তাঁরা রাফাহ্ ক্রসিং বা সীমান্তের নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করত।

ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে, মঙ্গলবার সকালে সেনাবাহিনী রাফাহ্ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। সেনাবাহিনীর ফুটেজে ট্যাঙ্কগুলোকে কমপ্লেক্সের মাঝ দিয়ে ঘুরতে দেখা গেছে এবং গাজার অংশে ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসারেলি আগ্রাসনের মুখে রাফাহ্‌য় আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি। কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফাহ্‌র ফিলিস্তিন অংশে প্রবেশ করছে। সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে। একটি হলো রাফাহ্ অন্যটি কেরাম শালোম। কিন্তু প্রবেশপথ দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেনস লারকে। অবরুদ্ধ অঞ্চলটিতে মাত্র একদিনের জ্বালানি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে কায়রোতে চলমান যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার লক্ষ্যেই ইসরায়েলের রাফাহয় অভিযান শুরু করেছে বলে জানিয়েছে হামাস। মধ্যস্ততাকারী দেশ মিশরও একই কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল সতর্ক করে বলেছেন, রাফাহ্তে ব্যাপক হামলা হলে অনেক বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে বলেছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে হামাসের প্রতিক্রিয়া পেয়েছে ইসরায়েল। এটি এখন তারা খতিয়ে দেখছে। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।

ইসরায়েলকে রক্ষায় থাড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র নয়, ইরানেই থাকবে ইউরেনিয়াম: মোজতবা খামেনি

হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইরানের, দিবাস্বপ্ন বলছে আমিরাত

আত্মসমর্পণ নয়, নতুন উন্নত অস্ত্রে ‘সংযমহীন’ জবাবের হুমকি ইরানের

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

৬০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ পাড়ি দিল ৩ সুপারট্যাংকার, গন্তব্য এশিয়া

হরমুজ এড়াতে আমিরাতের নতুন পাইপলাইনের কাজ অর্ধেক সম্পন্ন

অস্ত্র–প্রতিরক্ষায় বড় তহবিল গঠন করছে আমিরাত–ইসরায়েল

মাহমুদ আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি হামলায় ১৯ প্রাণহানি, নিহত ছাড়াল ৩০০০