হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলোচনা অনিশ্চিত—পাল্টাপাল্টি আঘাত করেই যাচ্ছে ইরান ও ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি: বিবিসি

ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে—ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা এখনো ‘ফ্লুইড’ বা অনিশ্চিত অবস্থায় রয়েছে।

হোয়াইট হাউসের ভাষ্যমতে, সম্ভাব্য বৈঠকের সময় বা কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং বিষয়টি সংবেদনশীল হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ময়দানে সংঘাত আরও তীব্র হয়েছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন এলাকায় হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জবাবে ইসরায়েলও ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য স্থানে সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং লেবাননেও অভিযান বিস্তৃত করেছে।

যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলোতেও হামলার প্রভাব দৃশ্যমান হয়ে উঠছে। একই সঙ্গে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ হয়েছে—এমন ইঙ্গিত দিলেও ইরান তা সরাসরি অস্বীকার করেছে এবং এসব দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।

বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে দ্রুত কোনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো ক্ষীণ।

ট্রাম্পের আলোচনার প্রস্তাব ইরানের টিকে থাকা সর্বশেষ নেতাদের হত্যার ফাঁদ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ

ইরানে যুদ্ধবিরতির বাজিতে গোপন তথ্য ব্যবহার, ট্রাম্পের ছেলেকে সন্দেহ

আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ বাঘের

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

দক্ষিণ লেবানন দখল করে নিজেদের মানচিত্রে সংযুক্ত করতে চান ইসরায়েলি মন্ত্রী

খামেনিকে যৌথভাবে হত্যার প্রস্তাব দেন নেতানিয়াহু, এরপরই হামলা চালান ট্রাম্প

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

ইরানের একজন ‘শ্রদ্ধেয়’ নেতার সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প