হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেশটির তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে দেখা যায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদিদের দলগুলোর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

অন্যদিকে, আরব বংশোদ্ভূত ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেতে পারে রেকর্ড ১৯টি আসন। তাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি এ ফলাফলে ভূমিকা রেখেছে। ভোট গণনা চলতে থাকায় ফল পরিবর্তনের সম্ভাবনা থাকলেও নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া জরিপগুলোর তুলনায় বিরোধী জোট প্রত্যাশার চেয়ে কম আসন পেয়েছে।

এই অবস্থায় নেতানিয়াহুর জোট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাঁকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের আরব দলগুলোর সমর্থন নিতে হবে। তবে ইসরায়েলের অনেক ইহুদি নেতা এ ধরনের সমঝোতার বিরোধী। ফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বছর নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা জোট গঠনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

ইরানকে ঘিরে সামরিক তৎপরতার ইঙ্গিত

আজ ভোরে জেরুজালেমে নিজ দল লিকুদের কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু একটি ‘শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের সামরিক সাফল্যের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান চালানোর সম্ভাবনার ইঙ্গিত দেন।

নেতানিয়াহু বলেন, ইরানের অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার ক্ষেত্রে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তবে অন্য কোনো উদ্দেশ্য যেন এ লক্ষ্য থেকে তাঁদের বিচ্যুত না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

ট্রাম্পও নির্বাচনে নেতানিয়াহুর সমর্থনে প্রচার চালিয়েছিলেন। তাঁর দাবি, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোয় নির্বাচনে তিনি উপকৃত হয়েছেন।

নেতানিয়াহু নাকি আইজেনকট, কে হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটের জয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলাতে পারে

পশ্চিম তীরে ৩ বছরে ১০৮০ জনকে হত্যা, ইসরায়েলের ‘মানবতাবিরোধী অপরাধের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ইরানে আকস্মিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র, প্রস্তুত থাকতে বলল উপসাগরীয় দেশগুলোকে

ইসরায়েলে নির্বাচন: প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরবরা

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারে একমত ইরান–মক্কা জোট

ইরানের অর্থায়নে নতুন আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, সূত্রের দাবি