হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের বিক্ষোভে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও দেখা গেছে

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে বিপুল মানুষের সমাগম হয়েছে। ছবি: আল-জাজিরা

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার নজিরবিহীন গণবিক্ষোভ দেখা গেছে। আল জাজিরা জানিয়েছে, এসব বিক্ষোভে দেশজুড়ে লাখো সাধারণ মানুষ রাস্তায় নেমে নিজেদের ক্ষোভ ও সংহতি প্রকাশ করছেন। চলমান উত্তেজনার মধ্যেও এই বিশাল জনসমাবেশ ইসরায়েলবিরোধী মনোভাবের প্রকাশ হিসেবে ধরা পড়েছে।

দৃপ্ত ও আবেগঘন মুহূর্ত দেখা গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের নামাজে। সাধারণ মানুষ ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা হাতে স্লোগান দিয়েছেন। অনেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও সঙ্গে এনেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনেক মানুষ শহর ছেড়ে অন্যত্র চলে গেলেও রাজধানীতে এখনো বিপুল জনসমাগম দেখা যাচ্ছে। শুধু তেহরান নয়, ইরানের শিরাজ, তাবরিজ, ইশফাহানসহ ছোট শহরগুলোতেও একই রকম বিক্ষোভ চলছে।

এদিকে শুক্রবারের নামাজ ও বিক্ষোভে ইরানের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকে অংশ নিতে দেখা গেছে। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি, কয়েকজন মন্ত্রী এবং উপ-স্পিকার এই মার্চে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইরানের জামারান নিউজ।

এই বিক্ষোভে জনতার প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের প্রতি নয়, বরং ইরানের সামরিক প্রতিক্রিয়ার পক্ষে স্পষ্ট সমর্থনও উঠে এসেছে।

খামেনির জানাজা ও দাফনে ২ কোটি লোক সমাগমের প্রস্তুতি, ৩ দিনের কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের চেষ্টায় যুদ্ধ থামানোর ঘোষণা—তারপরও লেবাননে সংঘর্ষ

স্বল্পমেয়াদি অন্তর্বর্তী চুক্তিতে নজর ইরানের, নেপথ্যে যেসব কারণ

ইরান আলোচনা বন্ধ করায় নেতানিয়াহুকে ট্রাম্পের গালিগালাজ, আটকে দিলেন লেবানন হামলা

বৈরুতে যাবে না ইসরায়েলি সেনা—নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প

মধ্যস্থতাকারীর মাধ্যমে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রঘাঁটির চাপা পড়া ৬৯ প্রবেশপথের ৫০টিই খুলে ফেলেছে ইরান

ইরানের কোশেম-গোরুকে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের

লেবাননের আরও ভেতরে ঢুকে দখল সুদৃঢ় করার নির্দেশ নেতানিয়াহুর