হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইস্তাম্বুল বিস্ফোরণে নিহত বেড়ে ৮, সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত আরও অন্তত ৮১ জন। ইস্তাম্বুলের জনবহুল ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় রোববার বিকেল সোয়া ৪টার দিকে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে ইস্তিকলাল অ্যাভিনিউতে ওই বিস্ফোরণ হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই বোমা হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে আর বেশ কয়েকজন মানুষ রাস্তায় পড়ে যায়। বাকিরা আতঙ্কে দিগ্‌বিদিক ছুটে পালায়।

এদিকে ইস্তাম্বুলে হামলার এ ঘটনায় নিন্দা এবং হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছে গ্রিস, মিশর, ইউক্রেন, যুক্তরাজ্য, আজারবাইজান, ইতালি এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ। 

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের

ইরানে ভূপাতিতের আগে এক রহস্যময় দৃশ্য দেখেন মার্কিন পাইলট

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

সীমান্তের কাছেই মাটির নিচে ‘ড্রোন কারখানা’ আবিষ্কারের দাবি ইসরায়েলের

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র