হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার মধ্যেই ইরানে ভূমিকম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইরানে আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ইরানের কোম শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোরখেহ শহরের কাছাকাছি, সেমনান প্রদেশে ভূমিকম্পটির উৎপত্তি।

ভূপৃষ্ঠ থেকে মাঝারি গভীরতায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং অতীতে দেশটিতে বড় ধরনের প্রাণঘাতী ভূকম্পন ঘটেছে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

চলমান যুদ্ধে ইরানকে গোপনে সহযোগিতা দিতে চেয়েছিল রাশিয়া

হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫

মার্কিন অবরোধের মুখেও দীর্ঘদিন টিকবে ইরানের অর্থনীতি: গোয়েন্দা মূল্যায়ন

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের শান্তি আলোচককে হত্যা করল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

যুদ্ধ শেষ করার একটি উপায় পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

সৌদির আপত্তিতেই প্রজেক্ট ফ্রিডম থেকে পিছু হটেছেন ট্রাম্প

দ্রুতই ‘শেষ হবে যুদ্ধ’, আশাবাদী ইরানও

মেলানিয়া ট্রাম্পের উদ্দেশে আফগান কিশোরীর আবেগঘন বার্তা

মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, পাকিস্তানের মাধ্যমে জানানো হবে প্রতিক্রিয়া