হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্ত্রীর সঙ্গে প্রথম দেখা ভারতীয় রেস্তোরাঁয়, মোদিকে জানিয়ে ‘আপ্লুত’ নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ভারতের কাছে তাঁর এক বিশাল ‘ব্যক্তিগত ঋণ’ রয়েছে। কারণ, ইসরায়েলের তেল আবিবের একটি ভারতীয় রেস্তোরাঁয় তিনি তাঁর স্ত্রী সারার সঙ্গে প্রথম দেখা করেছিলেন। ওই রেস্তোরাঁয় কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘সেখানকার খাবার ছিল “অবিশ্বাস্য”।’

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই ব্যক্তিগত তথ্য শেয়ার করেন। তিনি বলেন, ‘ভারতের কাছে আমার ব্যক্তিগত ঋণ অনেক। যখন সারার (স্ত্রী) সঙ্গে আমার প্রথম দেখা হয়, তখন আমাদের প্রথম বা দ্বিতীয় ডেটটি ছিল তেল আবিবের একটি ভারতীয় রেস্তোরাঁয়।’

তিনি আরও বলেন, ‘সারা প্রথমবার সেখানে ভারতীয় খাবারের স্বাদ নিয়েছিল। সেটি ছিল এক চমৎকার ডেট—শুধু খাবারের কারণেই নয়, সব মিলিয়ে সময়টা ছিল দারুণ।’

নেতানিয়াহু জানান, ওই রেস্তোরাঁটি চালাতেন রিনা পুষ্করণা। তিনি একজন প্রখ্যাত ভারতীয় বংশোদ্ভূত শেফ এবং উদ্যোক্তা, যাকে ইসরায়েলে ‘কারি কুইন’ বলা হয়। ইসরায়েলে খাঁটি ভারতীয় রন্ধনশৈলী পরিচিত করার কৃতিত্ব তাঁকে দেওয়া হয় এবং তিনি দুই দেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদির দুই দিনের এই রাষ্ট্রীয় সফরের রান্নার প্রস্তুতির নেতৃত্বেও ছিলেন রিনা।

২০১৭ সালের জুলাই মাসে যখন প্রধানমন্ত্রী মোদি প্রথমবার ইসরায়েল সফর করেছিলেন, তখনো নেতানিয়াহু এই ভারতীয় রেস্তোরাঁয় তাঁর ডেটিংয়ের স্মৃতিচারণা করেছিলেন এবং বলেছিলেন যে সেখানকার ‘খাবার ছিল চমৎকার’।

গতকাল বুধবার তেল আবিবে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান বেনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী ব্যক্তিগতভাবে মোদিকে স্বাগত জানান এবং তাঁকে বিশেষ ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানানো হয়।

বৈঠকে ভারত ও ইসরায়েল তাদের বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারত্ব আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। প্রযুক্তি হস্তান্তরের কাঠামোর আওতায় যৌথভাবে সামরিক সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদনের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের নিরাপত্তার স্বার্থ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও উল্লেখ করেন, নয়াদিল্লি গাজা শান্তি প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানায়।

‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

উত্তেজনার মধ্যেই জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় দফার আলোচনা শুরু

মার্কিন–ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ ও স্টেলথ যুদ্ধবিমান ঠেকাতে ইরানকে নজরদারি প্রযুক্তি ও রাডার দিচ্ছে চীন

তড়িঘড়ি তেল ট্যাংকারে ভরছে ইরান, উৎপাদন বাড়িয়েছে সৌদি আরবও

ইরানে আগ্রাসনের পক্ষে ট্রাম্পের উপদেষ্টাদের অনেকে, চাওয়া—আগে হামলা করুক ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে দখলদার বসতি স্থাপনকারীদের জন্য কনস্যুলেট খুলছে যুক্তরাষ্ট্র

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ১২টি এফ-২২ যুদ্ধবিমান

বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘নাগালের’ মধ্যেই, ‘কূটনীতিতেই অগ্রাধিকার’ ট্রাম্পের