হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে চার ইসরায়েলিকে গুলি করে হত্যা, পাল্টা হামলায় দুই ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা হামলায় নিহত হয়েছেন হামলাকারী দুই যুবক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গতকাল মঙ্গলবার ইলি শহরের কাছে হাইওয়ের একটি পেট্রোল স্টেশন ও রেস্টুরেন্টে এই হামলা চালানো হয়। এ সময় পাল্টা হামলায় এক আততায়ীর মৃত্যু হলেও অন্যজন গাড়ি নিয়ে পালিয়ে যান। তবে পরে ইসরায়েলি সেনারা তাঁকে ধাওয়া করে তুবাস এলাকায় গুলি করে হত্যা করে। দুজনই স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘পশ্চিম তীরের উরিফ গ্রাম থেকে অস্ত্রধারী ওই দুই যুবক গাড়িযোগে এসেছিলেন। তাঁরা প্রথমে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করে। এরপর পেট্রল স্টেশনের কাছে আরেকজনকে হত্যা করে। হামলাকারী দুজনের মধ্য একজনকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ সময় অন্যজন গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করা হয়। 

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, এটি জেনিন শরণার্থী ক্যাম্পে নৃশংস হামলার পাল্টা জবাব। সোমবারের ওই আগ্রাসনে ১৫ বছরের এক কিশোরসহ ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়, আহত হন আরও ৯০ ফিলিস্তিনি। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিহত ইসরায়েলিদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। যেকোনো মুহূর্তে বড় আগ্রাসনের হুমকি দিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমি তাদের সতর্ক করতে চাই। সব রাস্তা খোলা আছে। আমরা লড়াই চালিয়ে যাব। এ ধরনের সন্ত্রাসবাদ আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করব।’

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, তবে আপস না করার ঘোষণা

হরমুজে দুটি ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

মোজতবার বার্তায় প্রতিরোধের অঙ্গীকার, নেই আলোচনার কথা—ইরান যুদ্ধ কি থামছে না

জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল—হরমুজ তাদের নিয়ন্ত্রণে

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি

হরমুজ প্রণালি নিয়ে ২৪ ঘণ্টায় একের পর এক ঘোষণা

থুনবার্গ-কার্লসনসহ শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী ইনফ্লুয়েন্সারের তালিকা দিল ইসরায়েল

সচল হচ্ছে ইরানের আকাশপথ: তেহরানসহ ৬ প্রধান বিমানবন্দর চালু

হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করল ইরান