হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লিউকেমিয়ায় আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী আসমা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন সিরিয়ার এই ফার্স্টলেডি। 

মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে।’ 

এর ফলে আসমা আল-আসাদকে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে বলে জানানো হয় বিবৃতিতে। চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে সংক্রমণ এড়াতে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অস্থায়ীভাবে সরকারি সব ব্যস্ততা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন বলেও উল্লেখ করা হয়েছে। 

লিউকেমিয়া হলো রক্তের ক্যানসারের একটি গ্রুপ। শ্বেত রক্তকণিকার আক্রমণাত্মক এই ক্যানসার সাধারণত অস্থিমজ্জা থেকে শুরু হয় এবং এর ফলে উচ্চমাত্রায় অস্বাভাবিক রক্তকণিকার সৃষ্টি হয়।

এর আগে ২০১৯ সালে দাবি করা হয়েছিল, এক বছর ধরে লড়াই করার পর স্তন ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ। 

১৯৭৫ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা সাবেক এই ব্যাংকার ২০১১ সালে সিরিয়ায় নৃশংস গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে একজন প্রগতিশীল অধিকারের আইনজীবী ছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট বাশারের স্ত্রী হিসেবে তিনি ছিলেন আসাদ রাজবংশের সবচেয়ে আধুনিক নারী। একসময় মার্কিন ভোগ ম্যাগাজিনের কাভার স্টোরিতে ‘অ্যা রোজ ইন দ্য ডেজার্ট’ হিসেবে ঠাঁই পেয়েছিলেন তিনি। যদিও পরে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর স্বামীর নৃশংস নির্যাতনকে সমর্থন করার জন্য পরবর্তী সময়ে তিনি নিন্দা ও সমালোচনার মুখেও পড়েন। 

আসমা আল-আসাদের বাবা একজন কার্ডিওলজিস্ট এবং মা একজন কূটনীতিক। আসাদের সঙ্গে তাঁর দুই ছেলে ও এক কন্যা রয়েছে।

রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র নয়, ইরানেই থাকবে ইউরেনিয়াম: মোজতবা খামেনি

হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইরানের, দিবাস্বপ্ন বলছে আমিরাত

আত্মসমর্পণ নয়, নতুন উন্নত অস্ত্রে ‘সংযমহীন’ জবাবের হুমকি ইরানের

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

৬০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ পাড়ি দিল ৩ সুপারট্যাংকার, গন্তব্য এশিয়া

হরমুজ এড়াতে আমিরাতের নতুন পাইপলাইনের কাজ অর্ধেক সম্পন্ন

অস্ত্র–প্রতিরক্ষায় বড় তহবিল গঠন করছে আমিরাত–ইসরায়েল

মাহমুদ আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি হামলায় ১৯ প্রাণহানি, নিহত ছাড়াল ৩০০০

ইরান যুদ্ধে যেভাবে হুমকির মুখে সারা বিশ্বের ইন্টারনেট