হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে বেসরকারি কর্মীদের ন্যূনতম বেতন এখন ১ লাখ ১৭ হাজার টাকা

সৌদি আরবে বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে দেশের বেসরকারি বিভিন্ন খাতে কর্মরত সৌদি নাগরিকদের ন্যূনতম বেতন হবে ৪ হাজার রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ২১৮ টাকা। ৫ সেপ্টেম্বর থেকে এই নতুন বেতনকাঠামো কার্যকর হবে।

দেশের শ্রমবাজার শক্তিশালী ও স্থিতিশীল করা এবং বেসরকারি খাতের চাকরিতে নাগরিকদের আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বেতন বাড়ানোর জন্য প্রত্যেক কর্মীর মাথাপিছু ৩ হাজার ২০০ রিয়াল ভর্তুকি দেবে মানবসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড (হাদাফ) ধেকে দেওয়া হবে এই ভর্তুকির টাকা।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শ্রমবাজার চাঙা করতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনরা রয়েছে সরকারের। সেসবের মধ্যে বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের বেতন বাড়ানোর ইস্যুটিও ছিল। প্রথম পদক্ষেপ হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী