হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরও ৩ ভিসায় ওমরাহ, করা যাবে যতবার ইচ্ছা

ওমরাহ ভিসা ছাড়াও আরও তিন ধরনের ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন বিশ্বের মুসলিমরা। তার চেয়ে বড় কথা, এখন থেকে যতবার ইচ্ছা ততবার ওমরাহ করা যাবে।

কোনো ভিজিট ভিসা, ট্যুুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা—এই তিন ধরনের যে কোনোটি সৌদি আরবে  তে ওমরাহ করা যাবে। সেই সঙ্গে সৌদি আরব ছাড়ার সময় যাতায়াতের পথ বা পরিবহনও পরিবর্তন করা যাবে। 

সৌদি আরবে পর্যটকদের জন্য সুবিধা বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে গালফ নিউজের প্রতিবেদনে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এই নতুন তথ্য তুলে ধরা হয়।

তবে এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময়, অর্থাৎ ওমরাহর সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। 

ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন। 

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে। 

শুধু তাই নয়, ওমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার। ভিনদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ করার আমন্ত্রণ জানাতে এবং তাঁদের জন্য ভিসার আবেদন করার সুযোগ সৌদি নাগরিকদের দেওয়া হয়েছে। 

গত মাসে ট্রানজিট ভিসার ব্যবস্থা করেছে সৌদি আরব। এই ভিসাধারীরা ওমরাহর পাশাপাশি, হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে পারবেন। চার দিনের এ ধরনের ভিসার মেয়াদ থাকবে ৯০ দিন। 

লাখ লাখ মানুষ যারা শারীরিক ও আর্থিক কারণে হজ করতে পারেন না, তাঁরা প্রতি বছর ওমরাহ করতে ভিড় জমান সৌদি আরবে। 

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিচ্ছে রাশিয়া

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে, নীতিগত অবস্থান পরিবর্তনে চাপ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টা