হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

ঢাকা: ইরাকে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের স্থানীয় পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসে মারা যাওয়া ব্যক্তি ইরাকের দি–কার প্রদেশের বাসিন্দা। অঞ্চলটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আরও তিনজন আক্রান্ত রয়েছেন।

উল্লেখ্য, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকোরমাইকোসিস এক ধরনের গুরুতর ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ। দীর্ঘস্থায়ী (ক্রনিক) কোনো শারীরিক জটিলতা থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়লে এই ছত্রাকের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। সাধারণত ব্ল্যাক ফাঙ্গাস মাটি, গাছপালা, সার এবং পচন ধরা ফল ও শাকসবজিতে পাওয়া যায়।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে এই ছত্রাকের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। করোনার বিপর্যয়ের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে দেশটিতে। ভারতে এরই মধ্যে ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় এক শ জন।

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী