হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার মতে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় জানিয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া অনেকেই ৬৪টি স্কুলে আশ্রয় নিচ্ছে।

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে রয়েছে চারটি বড় টাওয়ার, যার একাধিক তলা আবাসিক ইউনিট রয়েছে। এতে বলা হয়েছে যে মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৪০০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান এ সংঘর্ষে ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প