হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প-পুতিনের বৈঠক আয়োজনে প্রস্তুত সৌদি আরব

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: এএফপি

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় ৯০ মিনিট ফোনালাপ করেছেন। এই ফোনালাপে সৌদি আরবে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ইংরেজি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ শুক্রবার এক সরকারি বিবৃতিতে ‘জিওলজিক্যাল আলফা মেল’ হিসেবে পরিচিত শীর্ষ দুই নেতার বৈঠক আয়োজনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব।

আনুষ্ঠানিকভাবে দেওয়া এই বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, তারা এই সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত এবং তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালের মার্চে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মস্কো ও কিয়েভের মধ্যে রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।

গত তিন বছরে সৌদি আরব একাধিক বৈঠকের আয়োজন করেছে, যা দ্বন্দ্ব নিরসনে সংলাপের পথ প্রশস্ত করতে সহায়তা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব এ ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে।

অন্যদিকে গত বুধবার ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর প্রথম বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

প্রায় ৯০ মিনিটব্যাপী ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি আশা করি তিনি (পুতিন) এখানে আসবেন, আমিও সেখানে যাব। আমরা সম্ভবত সৌদি আরবেই প্রথমবারের মতো দেখা করছি। সেখানে কিছু একটা করতে পারি কি না, দেখা যাক।’

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে

নেতানিয়াহু নাকি আইজেনকট, কে হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটের জয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলাতে পারে

পশ্চিম তীরে ৩ বছরে ১০৮০ জনকে হত্যা, ইসরায়েলের ‘মানবতাবিরোধী অপরাধের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ইরানে আকস্মিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র, প্রস্তুত থাকতে বলল উপসাগরীয় দেশগুলোকে

ইসরায়েলে নির্বাচন: প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরবরা

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড