হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জেনেভায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জেনেভায় যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (২০ জুন) সেখানে তিনি ইউরোপের প্রধান তিন শক্তি—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক বিবৃতিতে আরাগচিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমরা শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করব।’

প্রসঙ্গত, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা চায় ইরান নিশ্চিত করুক যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে নির্ধারিত আলোচনা ইসরায়েলি হামলার কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে আগামীকাল ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই জেনেভা বৈঠককে সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার ভিত্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ইসরায়েল ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে (ভারী পানির চুল্লি) হামলা চালিয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়। যে কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।

এবার মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ইরানে যুক্তরাষ্ট্রের ফের হামলা

ইরানি অর্থনীতির শ্বাসরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ১০ প্রতিষ্ঠান ও ৮ ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা

ইরানের বিক্ষোভে এক কিশোরীর শেষ প্রতিরোধের খবর প্রকাশ

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে ইরান–সমর্থিত গোষ্ঠীর ‘২০ যোদ্ধা নিহত’

চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

ধ্বংসস্তূপের দেয়ালে আঁকা ম্যুরাল শেয়ার করলেন স্পেনের প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত গাজার শিশুশিল্পী

অস্ত্র পরিত্যাগ ইস্যুতে সমঝোতার ইঙ্গিত, আলোচনায় অংশ নিতে কায়রোতে হামাস

ইরাক থেকে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল যাবে তুরস্কে, সম্পর্কে নতুন মাত্রা

সংক্ষিপ্ত বিরতি ভেঙে যুক্তরাষ্ট্র-ইরানে পাল্টাপাল্টি হামলা, অংশ নিয়েছে সৌদিও

স্থানীয়দের বাধার পরও ইরানে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর