হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পদত্যাগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার পদত্যাগ করেছে। এরই মধ্যে পশ্চিম তীরে শাসন কার্যক্রম ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। মূলত গাজায় চলমান ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে পদত্যাগ করেছে তাঁর সরকার। 

বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, আজ সোমবার মোহাম্মদ শাতায়েহ ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গাজায় নজিরবিহীন ‘গণহত্যার’ প্রতিবাদে তাঁর সরকারের পদত্যাগপত্র জমা দেন। 

মোহাম্মদ শাতায়েহ বলেছেন, ‘আমি প্রেসিডেন্টের (মাহমুদ আব্বাস) কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছি।’ তিনি আরও বলেছেন, ‘মূলত পশ্চিম তীর ও জেরুসালেমে নজিরবিহীন উত্তেজনা ও গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের আলোকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমি পরবর্তী পর্যায় দেখতে পাচ্ছি, যেখানে উদ্ভূত চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন যা গাজায় উদ্ভূত নয়া বাস্তবতাকে আমলে নেবে ও ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে ফিলিস্তিনিদের মধ্যে ঐকমত্য গড়ে তুলবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।’ 

 শাতায়েহের সরকারের এই পদত্যাগ এমন এক সময়ে ঘটল যখন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর যুদ্ধ পরবর্তী গাজাসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে শাসন কার্যক্রম চালানোর জন্য রাজনৈতিক একটি কাঠামো দাঁড় করানোর চাপ বাড়ছে।

হরমুজে ইরানের হামলায় ভেসে আসা পণ্য খুঁজতে মানুষের ভিড়

ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩

উপসাগরীয় অঞ্চলে নতুন ‘প্রতিরক্ষা অংশীদারত্বের’ আবির্ভাব, ঘোষণা শিগগির

হামাসকে পৃষ্ঠপোষকতার অভিযোগ করলেও গাজায় কাতারের অর্থছাড়ে সহায়তা করে ইসরায়েল

ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু

সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাতও

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটলারদের হামলা–মারধর

হুতিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তা দিতে চান মিসরের সিসি, পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা

সৌদিতে কিশোর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ তরুণের মৃত্যুদণ্ড

এবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা