হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

আজকের পত্রিকা ডেস্ক­

স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটি। ছবি: এএফপি

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। এ জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে মার্কিন বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায় রেখে যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে ব্যবহার করে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ইরানে হামলার নিন্দা জানিয়েছে স্পেন। কাজেই স্পেনের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করতে দেবে না সরকার। তিনি বলেন, ‘স্পেনের ঘাঁটি এই অভিযানের (ইরানে হামলা) জন্য ব্যবহার হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অথবা জাতিসংঘ সনদের বাইরে আছে এমন কোনো পদক্ষেপের জন্য এসব ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।’

ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, স্পেন থেকে সরিয়ে নেওয়া ১৫টি যুদ্ধবিমানের অন্তত সাতটি জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

এর আগে যুক্তরাজ্যও ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সামগ্রিক আত্মরক্ষার্থে’ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছেন।

মার্কিন বোমায় ক্ষয়ক্ষতি বুলডোজার আর ট্রাকেই সারিয়ে ফেলল ইরান

যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ পাড়ি দিয়েছে ২৯ জাহাজ

চীনা ক্ষেপণাস্ত্রেই সম্ভবত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান: প্রতিবেদন

মোজতবাকে কটাক্ষ করে বিতর্কের মুখে ইরানের কট্টরপন্থী এমপি

লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করে নিল ইসরায়েল

ইরানিদের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: গালিবাফ

দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে ‘যোগ দিতে পারে ইসরায়েলও’, আছে শর্ত

হরমুজে মার্কিন ড্রোন কুপোকাত: ইরানের নতুন অস্ত্র আরাশ-ই-কামাঙ্গীর’ সম্পর্কে যা জানা যায়

৮৮ দিন পর ইন্টারনেট ফিরে আসার পর যেভাবে প্রতিক্রিয়া জানাল ইরানের মানুষ