হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে নিখোঁজ ইহুদি ধর্মীয় নেতার লাশ উদ্ধার

ইহুদি নেতা জভি কোগান। ছবি: লিংকডইন

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি ইহুদি রাব্বির (ধর্মীয় নেতা) মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ রাব্বি জভি কোগান নিখোঁজের তদন্ত শুরু করার ঘোষণার দেওয়ার পরপরই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে ইসরায়েল।

আজ রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী ওই রাব্বিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করতে যা করার তার সবকিছু করবে ইসরায়েল।

গতকাল শনিবার মোসাদের বরাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, কোগান নিখোঁজের পর পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

তবে, কী ধরনের সন্ত্রাসী কার্যক্রম সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি জাতীয় নিরাপত্তা পরিষদ।

গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ কোগান। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধান ইহুদি নেতার (রাব্বি) সহকারী এবং কট্টরপন্থী ইহুদি ধর্মীয় আন্দোলন চাবাদের প্রতিনিধি। চাবাদ প্রতিনিধিরা সাধারণত শুদ্ধতাবাদী ধর্মীয় শিক্ষা প্রচারে কাজ করেন।

কোগানের স্ত্রী মার্কিন নাগরিক। স্ত্রীকে নিয়ে দুবাইয়ে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন।

কোগান রাব্বি গ্যাব্রিয়েল হল্টজবার্গের বোনের ছেলে। গ্যাব্রিয়েল ২০০৮ সালে মুম্বাইয়ের নরিম্যান চাবাদ হাউসে সন্ত্রাসী হামলায় সস্ত্রীক নিহত হন।

গত বৃহস্পতিবার কোগান নির্ধারিত সভায় উপস্থিত না হলে তাঁর স্ত্রী দুবাইয়ের চাবাদ হাউসের নিরাপত্তা অফিসে যোগাযোগ করে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানান। কোগানের গাড়িটি দুবাই থেকে প্রায় ৯০ মিনিটের দূরে একটি শহরে পাওয়া যায়।

কোগান নিখোঁজ হওয়ার ঘটনায় ইসরায়েল সরকার সংযুক্ত আরব আমিরাতে সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে। ইহুদি নাগরিকদের দেশটিতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে, যা দেশটিতে অবস্থানরত বা সফররত ইসরায়েলি নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে আরব আমিরাত বরাবর নীরব।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প