হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাইডেন আমাকে ভুল বুঝলেও কিছু করার নেই: সৌদি যুবরাজ

সৌদি ‍যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ভুল বুঝলেও এ নিয়ে তাঁর কিছু করার নেই। মার্কিন ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনে আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিন সালমান এই মন্তব্য করেন। 

সাক্ষাৎকারে সৌদি আরবের নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। 

মোহাম্মদ বিন সালমান বলেন, বাইডেনের আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত। যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের ব্যাপার। আমাদের যুক্তরাষ্ট্র নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই। বাইডেন ভুল বুঝল কি না তা নিয়ে পরোয়া করি না। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০২১ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের মানবাধিকার ইস্যু ও ইয়েমেন ‍যুদ্ধে দেশটির জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। 

বাইডেন প্রশাসন সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানকে জড়িয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিন সালমান। 

ইরানের তেহরানে বাড়িভাড়া অনেকের বেতনের তিন গুণ

ভূমধ্যসাগরে রুশ উপস্থিতির ভবিষ্যৎ বদলে দিচ্ছে সিরিয়া

ভারতীয় অ্যাকাউন্টের ভুয়া তথ্যই হয়ে উঠছে ইসরায়েলি প্রচারণার হাতিয়ার

যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণসহ একগুচ্ছ শর্তপূরণ করলেই খুলবে হরমুজ: ইরান

গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের

সৌদি আরবের তেল শোধনাগারে হুতিদের হামলা

বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা ছাড়াল জেদ্দা টাওয়ার

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপ থেকে মিলল ১৯ মরদেহ, বেশির ভাগই নারী-শিশুর

এবার মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরানি গণমাধ্যম

মক্কা চুক্তি ইরানকে লক্ষ্য করে নয়, বড় হবে জোট—জানাল তুরস্ক