হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি জোটের হামলায় ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহী নিহত

ইয়েমেনের মারিব শহরে সৌদি জোটের হামলায় ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সৌদি জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গত ৭২ ঘণ্টার অভিযানে মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে হামলায় বিদ্রোহীদের ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস এবং ২৬৪ জনের বেশি হুথি সদস্য নিহত হয়েছেন। 

তবে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি জোটের হামলায় হতাহতের বিষয়ে তেমন কোনো মন্তব্য করেনি। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। 

গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের মারিবে হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মারিবের দক্ষিণে ১৬০ হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। 

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়। হুথিরা রাজধানী সানা দখলে নেয়। হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরের বছর অর্থাৎ ২০১৫ সালের শুরুর দিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।   

সমুদ্রপথ সুরক্ষায় সামরিক জোটের ঘোষণা সৌদির, আছে বাংলাদেশও

হামাস সদস্যদেরও গাজা পুলিশে নেওয়ার পরিকল্পনা, প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী

ঐতিহাসিক অগ্রগতি: অস্ত্র সমর্পণে হামাসের সম্মতি, গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল

সুয়েজ খালের কাছে ড্রোন হামলায় নতুন মাত্রা পেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

এবার মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ইরানে যুক্তরাষ্ট্রের ফের হামলা

ইরানি অর্থনীতির শ্বাসরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ১০ প্রতিষ্ঠান ও ৮ ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা

ইরানের বিক্ষোভে এক কিশোরীর শেষ প্রতিরোধের খবর প্রকাশ

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে ইরান–সমর্থিত গোষ্ঠীর ‘২০ যোদ্ধা নিহত’

চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান