হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় অনাহারে মৃত বেড়ে ২০, শিগগির মরার ঝুঁকিতে কয়েক ডজন

দীর্ঘদিন থেকেই গাজায় খাদ্যসহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফলে অঞ্চলটিতে খাবারের সংকট এতটাই তীব্র হয়েছে, অনাহারে থেকে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত অপুষ্টি ও পানিশূন্যতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বিগত কয়েক দিনে গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। 
 
আশরাফ আল-কুদরা আরও বলেছেন, ‘আমরা অনুমান করছি, অনাহারে থেকে অসুস্থ হয়ে গেলেও হাসপাতালে পৌঁছাতে না পারার কারণে আরও অন্তত কয়েক ডজন মানুষ ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষা করছেন।’ তিনি জানিয়েছেন, গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। 

এদিকে, গাজায় ইসরায়েলি হামলার ছয় মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। মাঝে সাময়িক যুদ্ধবিরতির জন্য কয়েক দিন ইসরায়েলি আক্রমণ বন্ধ থাকলেও তা আবারও পুরোদমে শুরু হয় দ্রুতই। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন। এ ছাড়া, ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৭২ হাজার ৩০০ জন গুরুতর আহত হয়েছেন।

হরমুজে অস্বস্তিকর শান্ত পরিস্থিতি, জব্দ জাহাজ ও হাঙরশিকারিদের দেখল বিবিসি

খামেনির দাফনে এত দেরি হলো কেন—কোথায় ছিল মরদেহ

হরমুজ খুলতে ১০০ বিলিয়ন ডলারের টোপ ট্রাম্পের, অনড় ইরান

খামেনির শেষ বিদায়: ৭ দিনের অনুষ্ঠানে ইরান-ইরাকের কোন শহরে কী হবে

ফিলিস্তিনি গোলকিপারকে হত্যা করল ইসরায়েল, ফিফার নীরবতায় সমালোচনার ঝড়

খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা

বাবার জানাজায় আসবেন না মোজতবা খামেনি

খামেনির দাফন ৯ জুলাই, মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’, চালু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি ‘যোগাযোগ চ্যানেল’

গাজা–পশ্চিম তীর দখলে গতি বাড়িয়েছে ইসরায়েল, শিশু হত্যা ‘গণহত্যার ইঙ্গিত’