হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ১২টি এফ-২২ যুদ্ধবিমান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উপস্থিতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ও তুর্কি গণমাধ্যম আনাদোলু জানিয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক শক্তি জোরদার করতেই এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হলো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এফ-২২ র‍্যাপ্টর বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত যুদ্ধবিমান, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। এই যুদ্ধবিমানগুলোর প্রধান কাজ হলো—শত্রু সীমানার ভেতরে ঢুকে পড়া, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ধ্বংস করা এবং রাডার স্টেশনগুলো অকেজো করে দেওয়া।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা যদি ব্যর্থ হয়, তবে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই হুমকির পরপরই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। ইসরায়েলে এই স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনকে সেই রণতৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন—

বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘নাগালের’ মধ্যেই, ‘কূটনীতিতেই অগ্রাধিকার’ ট্রাম্পের

ইরানিদের দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরির আহ্বান, যোগাযোগের পথও বাতলে দিল সিআইএ

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

আইএসপন্থী মিলিশিয়া দিয়ে গাজায় পুলিশ বাহিনী গড়তে চায় যুক্তরাষ্ট্র

ইরানে হামলা কখন, আগামী সপ্তাহসহ ট্রাম্পের সামনে ৪ বিকল্প

শিয়া ও সুন্নি উভয় অক্ষের বিরুদ্ধে মোদিকে নিয়ে ‘হেক্সাগন’ গড়বেন নেতানিয়াহু

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনের ক্ষীণ আশা আছে এখনো, পরবর্তী দফার আলোচনার তারিখ ঘোষণা

নতুন বিক্ষোভ শুরু হতেই ইউরেনিয়ামের মজুত কমাতে ইচ্ছুক ইরান