হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে ইরানকে চাঁদা দিতে অস্বীকার করল উপসাগরীয় দেশগুলো

আজকের পত্রিকা ডেস্ক­

জ্বালানি সরবরাহে বিশ্বের অন্যতম পথ হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের ট্রানজিট ফি আরোপের বিরোধিতা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উপসাগরীয় আরব দেশও জাতিসংঘে একযোগে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়িয়েছে। তারা বলছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমদ্রপথ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।

জাতিসংঘে উপসাগরীয় দেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ খসড়া প্রস্তাব নিয়ে নিউইয়র্কে আয়োজিত এক ব্রিফিংয়ে জাতিসংঘে আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবুশাহাব বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর কোনো ধরনের ফি চাপানো গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সমুদ্রপথকে চাঁদাবাজির আওতায় আনা যাবে না।

আবুশাহাব অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে মাইন পেতে রেখেছে ইরান এবং জাহাজ চলাচলের ওপর কর আরোপের চেষ্টা করছে। এ ছাড়া হরমুজ প্রণালিতে ইরানের হুমকি ও হামলা অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।

খসড়া প্রস্তাবে প্রণালি থেকে মাইন অপসারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে খাদ্য, ত্রাণ ও সার পরিবহনের জন্য একটি মানবিক করিডর চালুর বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আবুশাহাব বলেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের অস্থিতিশীলতা বৈশ্বিক খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

জাতিসংঘে বাহরাইনের প্রতিনিধি জামাল ফারেস আল রোওয়াই বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

কাতারের প্রতিনিধি আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি সতর্ক করে বলেন, প্রণালি বন্ধ হলে জ্বালানি খাত ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ ছাড়া সৌদি আরবের প্রতিনিধি আবদুলআজিজ আলওয়াসিল মত দিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে মানবিক সংকট তৈরি হতে পারে। কারণ, এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনি।

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি। তিনি ইরানকে মাইন অপসারণ, জাহাজ চলাচলে হুমকি বন্ধ ও ট্রানজিট কর আরোপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব নিয়ে কাজ করছে। তবে গত মাসে রাশিয়া ও চীন ওয়াশিংটনের আনা একটি প্রস্তাব আটকে দিয়েছিল।

ছেলে ইসরায়েলের কারাগারে—আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা

চলমান যুদ্ধে ইরানকে গোপনে সহযোগিতা দিতে চেয়েছিল রাশিয়া

হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫

মার্কিন অবরোধের মুখেও দীর্ঘদিন টিকবে ইরানের অর্থনীতি: গোয়েন্দা মূল্যায়ন

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের শান্তি আলোচককে হত্যা করল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

যুদ্ধ শেষ করার একটি উপায় পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

সৌদির আপত্তিতেই প্রজেক্ট ফ্রিডম থেকে পিছু হটেছেন ট্রাম্প

দ্রুতই ‘শেষ হবে যুদ্ধ’, আশাবাদী ইরানও

মেলানিয়া ট্রাম্পের উদ্দেশে আফগান কিশোরীর আবেগঘন বার্তা