হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল—হরমুজ তাদের নিয়ন্ত্রণে

আজকের পত্রিকা ডেস্ক­

হরমুজ প্রণালিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর টহল। ছবি: এএফপি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সমুদ্র নিরাপত্তা ও শিপিং সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।

এই ঘটনার মাধ্যমে ইরান জানিয়ে দিল, হরমুজ এখনো তাদের নিয়ন্ত্রণে। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না।

বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি শিপিং সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পায়। ওই বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে কোনো জাহাজকেই এই পথ অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।

ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, রেডিও বার্তার পরপরই একটি তেলের ট্যাংকার লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে গুলি চালানো হয়। ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। তবে ট্যাংকার ও এর ক্রু সদস্যরা নিরাপদ আছেন বলে জানা গেছে।

এর আগে আজ সকালে মেরিটাইম ট্র্যাকারগুলোতে দেখা যায়, আটটি তেলের ট্যাংকারের একটি বিশাল বহর হরমুজ অতিক্রম করছে। সাত সপ্তাহ আগে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল বড় কোনো নৌযানের প্রথম প্রকাশ্য চলাচল। কিন্তু এই স্বস্তির রেশ বেশিক্ষণ টেকেনি।

যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ অব্যাহত রাখায় ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজের ওপর পুনরায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে