হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের গ্যাস কমপ্লেক্সে ৭২ ঘণ্টার মধ্যে তিনবার হামলা

ইরাকের কুর্দি অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয়বার এ ধরনের হামলা হলো। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা সেদিক মোহাম্মদ বলেছেন, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। গ্যাস কমপ্লেক্সটির নাম খোর মোর গ্যাস কমপ্লেক্স। এটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি প্রতিষ্ঠান ডানা গ্যাসের মালিকানাধীন।

গ্যাস কমপ্লেক্সটি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে রকেটটি আঘাত হেনেছে বলে জানিয়েছেন তিনি। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের নিরাপত্তা সংস্থা কাউন্টার টেররিজম গ্রুপ এক বিবৃতিতে বলেছে, কিরকুক ও সুলাইমানিয়া শহরের মাঝামাঝি এলাকায় খোর মোর গ্যাস কমপ্লেক্সে মোট ছয়টি রকেট হামলা হয়েছে।

এ ধরনের রকেট হামলাকে বলা হয় কাতিউসা রকেট হামলা। এর আগে গত বুধ ও শুক্রবার একই স্থাপনা লক্ষ্য করে কাতিউসা রকেট হামলা হয়েছিল। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আল-জাজিরা জানিয়েছে, কুর্দি অঞ্চলের আরও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো সম্প্রতি হামলার শিকার হয়েছে।

গত মাসে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক রাজধানী ইবরিলে কাওয়ারগোস্ক জ্বালানি পরিশোধনাগারের কাছে রকেট হামলা হয়েছিল। সে হামলায় অল্প ক্ষয়ক্ষতিও হয়েছিল। এ ছাড়া গত এপ্রিলে একই জ্বালানি পরিশোধনাগারের কাছে তিনটি রকেট হামলা হয়েছিল। তবে এতে কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সংযোগ উড়িয়ে দিলেন আহমাদিনেজাদ

ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা, ৭ সেনা নিহত

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ, আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র–সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুকে সিরিয়া-লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন ট্রাম্প

হরমুজে টোল দিতে রাজি উপসাগরীয় দেশগুলো, তবে ইরানকে নয়

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

ট্রাম্পের নজরে এবার ইরানের গোপন ‘কুহ-ই-কলাং’

হুতিদের বিরুদ্ধে সৌদির হামলায় ট্রাম্পের সমর্থন, ৪ বছর পর ফের যুদ্ধের শঙ্কা