হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যেকোনো ভিসা দিয়ে পালন করা যাবে ওমরাহ  

যেকোনো ভিসা নিয়ে সৌদি আরবে গেলেই ওমরাহ করা যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এর ফলে এখন থেকে আলাদা করে আর ওমরাহ ভিসার প্রয়োজন হবে না। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক টুইটে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যেকোনো ভিসা নিয়ে যেকোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সহজে ও স্বচ্ছন্দে ওমরাহ পালন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ঘোষণার ফলে সৌদি আরবে ফ্যামিলি, ট্রানজিট, শ্রমিক এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। এ ব্যাপারে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, আপনার ভিসা যা-ই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।

তবে ওমরাহ পালন করতে চাইলে সৌদি আরবে যাওয়ার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। এর মধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা, ওমরাহর পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ওমরাহ করতে পারেন, সে জন্য সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। যাঁরা আর্থিক ও শারীরিক কারণে হজ করতে পারেন না, তাঁরা যাতে ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন, এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে তারা। এ জন্য ওমরাহ পালনের ব্যবস্থা সহজ করে দেওয়া হয়েছে। 

এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে দেশটিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। আবার নারীর সঙ্গে বৈধ পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প

মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান