হোম > বিশ্ব > ভারত

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখালেন স্বামী

আজকের পত্রিকা ডেস্ক­

নিহত ভাগ্যশ্রী ও তাঁর স্বামী প্রবীণ। ছবি: সংগৃহীত

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। অভিযোগ শুধু হত্যার নয়, মৃত্যুর সঙ্গে লড়াই করা স্ত্রীর শেষ মুহূর্তের ভিডিও ধারণ করে তা বন্ধু-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়া এবং ভিডিও কলে সেই নারীর বাবা-মাকে সেই বিভীষিকাময় দৃশ্য দেখানোরও। ভারতের কর্ণাটকে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পরকীয়ার সন্দেহে ২৩ বছর বয়সী ওই নারীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাঁর স্বামী। কেবল তাই নয়, অভিযোগ রয়েছে, স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করার সময় তাঁর ভিডিও ধারণ করেন ওই ব্যক্তি। পরে সেই ভিডিও তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেন। এমনকি ভিডিও কলে স্ত্রীর বাবা-মাকেও দেখান, যাতে তাঁরা অসহায় অবস্থায় নিজের মেয়ের মৃত্যুর দৃশ্য দেখতে বাধ্য হন।

নিহত নারীর নাম ভাগ্যশ্রী জিগালুর এবং অভিযুক্ত স্বামীর নাম প্রবীণ জিগালুর। গত রোববার সন্ধ্যায় ভারতের কর্ণাটকের বাগালকোট জেলার গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবীণ প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে মারধর করেন। এরপর বাড়িতেই তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেন।

পুলিশ জানিয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরও ভাগ্যশ্রী যখন বেঁচে থাকার জন্য লড়াই করছিলেন, তখন প্রবীণ তাঁর ভিডিও ধারণ করেন। একই সময়ে তিনি ভিডিও কলে ভাগ্যশ্রীর বাবা-মার সঙ্গে যোগাযোগ করেন এবং মেয়েকে শেষ নিঃশ্বাস নিতে দেখান। পরে তিনি সেই ভিডিও আরও কয়েকজনের কাছেও পাঠান বলে পুলিশ জানিয়েছে।

প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হওয়ায় ভাগ্যশ্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাবা-মায়ের বাড়িতে চলে যান। পরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকার আশ্বাস দিয়ে প্রবীণ তাঁকে আবার বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, বাড়ি ফেরার দিনই সন্ধ্যায় তাঁকে হত্যা করা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের একটি ওড়নার ফাঁসের ভাগ্যশ্রী ঝুলে আছেন। তিনি বাঁচার জন্য নিচে থাকা বিছানায় পা রাখার চেষ্টা করছিলেন। তাঁদের বিয়ের সময় শোবার ঘরের দেয়ালে লেখা দম্পতির নামও ভিডিওতে দেখা যায়।

খবর পেয়ে বিলাগি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত প্রবীণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে। পুলিশ হত্যার আগে কী কী ঘটনা ঘটেছিল এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে।

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

ভারতের জেন–জি আন্দোলনে ফেসিয়াল রিকগনিশন: ৩ হাজার অপরাধীকে শনাক্তের দাবি পুলিশের

আন্দোলনকারীদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা, ভারতজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তনের প্রস্তাব করেছিল ককরোচরা

ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, জবাব দিতে দিল্লির লাগবে এক দশক

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ

তোমরা আমার জন্য সবকিছু উৎসর্গ করেছ, কিন্তু আমি ব্যর্থ—সুইসাইড নোটে নিট পরীক্ষার্থী

‘জানি, পোস্ট সরানোর জন্য মাকে ফোন করবেন’, শিক্ষামন্ত্রীর পিএর উদ্দেশে বিজেপি এমপির মেয়ে