হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের ‘নরম হিন্দুত্ববাদ’ পথের বিরোধিতা বাম দলগুলোর

কলকাতা প্রতিনিধি

হারানো জনসমর্থন ফিরে পেতে ভারতের হিন্দিভাষী অঞ্চলগুলোতে ‘নরম হিন্দুত্ববাদের’ পথ বেছে নিয়েছে ভারতের পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেসের জোট শরিক সিপিএমের। বাম শাসিত প্রদেশ কেরালায়ও দলের সর্বভারতীয় পার্টি কংগ্রেসেবিরোধী দল হিসেবে কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছেন দলের নেতারা। 

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রশ্নে ব্যর্থ কংগ্রেস। দলের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও সমালোচনা করেছেন বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতা নিয়ে। 

ভারতে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এক জোট হতে না পারার জন্য কংগ্রেসকেই দায়ী করছে সিপিএম। কেরালায় দলের পার্টি কংগ্রেস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সীতারাম বলেন, ‘বিজেপির শাসনে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস গণ-আন্দোলনে ব্যর্থ।’ 

সামনেই গুজরাট, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। এ প্রসঙ্গে প্রকাশ কারাতের অভিযোগ, ‘হারানো জমি ফিরে পেতে কংগ্রেস এখন নিজেদের হিন্দু প্রমাণে ব্যস্ত। তাই ঘটা করে রামনবমী পালন বা মন্দির পরিদর্শনের মাত্রা বেড়ে গেছে।’ 

সিপিএমের পার্টি কংগ্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কংগ্রেস নেতা শশী থারুরকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু কংগ্রেস তাঁকে সেই আমন্ত্রণ গ্রহণে নিষেধ করে। কারণ কেরালায় কংগ্রেসই বামদের বিরোধী দল। এই অবস্থায় বিজেপির পাশাপাশি কংগ্রেসেরও সমালোচনা করেছে সিপিএম। কৌশলগতভাবে সিপিএম তরুণ নেতাদের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছে এবারের পার্টি কংগ্রেসে। 

প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি

ভারতের আরও দুটি এলপিজি ট্যাংকার ছাড়ল ইরান

কেরালার কীটনাশক ট্র্যাজেডি: দুই দশক ধরে যে ক্ষত বয়ে বেড়াচ্ছে শিশুরা

নতুন অর্থবছরের প্রথমার্ধেই ৮ লাখ কোটি রুপি ঋণ নেবে মোদি সরকার

৫ কেজি ওজনের কাতলা নিয়ে কেন নির্বাচনী প্রচারে নামলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা

ভারতে বাস-লরির সংঘর্ষে পুড়ে মারা গেল ১২ জন

মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুফল—৭ বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত

হিন্দু-শিখ-বৌদ্ধরাই শুধু তফসিলি জাতি, ধর্মান্তরিত হলে হারাবে মর্যাদা: ভারতীয় সুপ্রিম কোর্ট

ইরানের জন্য গয়না-নগদ অর্থ দান করছেন কাশ্মীরিরা, এক মাসের বেতন দিলেন বিধায়ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ