হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিক নিহত

ডয়চে ভেলে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত এবং অনেকে আহত হয়েছেন। গতকাল সোমবার খয়রাশোলের লোকপুর থানায় ভাদুলিয়াতে কয়লাখনিতে এই বিস্ফোরণ হয়। তখনই সাত জনের প্রাণ যায়।

কীভাবে এই বিস্ফোরণ হলো, তা প্রশাসনের তরফ থেকে জানানো না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়লা তোলার সময় ব্লাস্টিং করা হয় এবং তাতেই এ দুর্ঘটনা ঘটে। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের (জিএমপিএল) কয়লাখনিতে বিস্ফোরণের পর উপরিতলার কর্মকর্তারা পালিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা আহতদের হাসপাতালে পাঠিয়েছে। খনিতে কেউ আটকে আছেন কি না, তা-ও দেখা হয়েছে। এলাকার বিধায়ক ও প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন। এলাকায় এই বিস্ফোরণ নিয়ে উত্তেজনাও আছে।

ওই কয়লাখনির শ্রমিকেরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তাঁরা সকালে কাজ করতে আসেন। তারপর তাঁরা প্রবল বিস্ফোরণের শব্দ পান।

স্থানীয়রা বলেছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। অন্যদিন দুটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু এদিন একটি ট্রাকেই বিস্ফোরক আনা হয়েছিল। তার জেরে এই বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২৩ সালে কুলটিতে অবৈধ খনন করতে গিয়ে কয়েকজন কয়লাখনিতে আটকা পড়েন। ওই খনিটি ছিল ভারত কোকিং কোল লিমিটেডের। সেখান থেকে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল।

তবে এই দুর্ঘটনায় কারা নিহত হয়েছেন, তাদের পরিচয় কী তা এখনো জানা যায়নি।

সাড়ে ৫ বছরে মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

পশ্চিমবঙ্গে মসজিদের মাইক সরাতে চাপ দিচ্ছে শুভেন্দুর পুলিশ, অভিযোগ মুসলিম নেতাদের

সড়ক দুর্ঘটনায় দুর্ধর্ষ গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের মৃত্যু

সহকর্মীকে ধর্ষণ মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের কারাদণ্ড

এবার চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসে উত্তাল ঝাড়খণ্ড, চলছে ১২ দিন ধরে

মোদির ভিডিও সরানোয় ক্ষোভ, ক্ষমা চাইতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

‘টাকা না থাকলে মরে যা’ কটাক্ষ শুনে আত্মহত্যা, বন্ধু দিবসে গ্রেপ্তার ৩ বন্ধু

ডাবরের ‘১০০% খাঁটি’ ও ‘অর্গানিক’ পণ্য বিক্রিতে ভারতে নিষেধাজ্ঞা

হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল

আপত্তিকর মন্তব্য: তামিলনাড়ুতে বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার