হোম > বিশ্ব > ভারত

ধর্মের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়: অমর্ত্য সেন

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি দেশের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত কেবলমাত্র হিন্দুদের দেশ নয় আবার কেবলমাত্র মুসলিমদের দেশও নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’ 

গতকাল বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে অমর্ত্য রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন তিনি। এরপর প্রতীচি ট্রাস্ট আয়োজিত ‘ব্যাক টু স্কুল’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনার শুরুতেই তিনি ভারতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ইতিহাসের কথা তুলে ধরেন। 

অমর্ত্য সেন বলেন, ‘জনগণকে ঐক্য বজায় রাখতে হবে। ধর্মের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়।’ 

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট ভয়ের কারণ আছে উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, ‘আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। ঐতিহাসিকভাবে উদারপন্থী দেশে আমি বিভাজন চাই না। আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।’ 

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘ভারতের সহিষ্ণুতার ইতিহাস রয়েছে। জিউস, খ্রিষ্টানসহ অনেকেই ভারতে এসেছেন। আমরা তখন সহিষ্ণু ছিলাম, তাই আমাদের সহিষ্ণুতার ইতিহাস আছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনিতা রামপাল, জিন ড্রিজ, কে শ্রীনাথ রেড্ডি ও একে শিবকুমার।

‘তেলাপোকা’ বলার পর এবার তরুণদের ভূয়সী প্রশংসায় ভারতের প্রধান বিচারপতি

ককরোচদের আন্দোলনে বিদেশি হাত আছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: বিজেপি

৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

দিল্লি কাঁপাচ্ছে ২১ দিনের ‘ককরোচদের’ দল, যোগ দিলেন ‘র‍্যাঞ্ছো’

দলের ভাঙন ঠেকাতে মরিয়া মমতা, অবস্থান পুনরুদ্ধারে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে

বাংলাদেশকে ২৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ ভারতের, ফেরতের প্রস্তুতি

‘আমরাই তেলাপোকা, তেলাপোকারা এক হও’—স্লোগানে উত্তাল দিল্লি

শিক্ষামন্ত্রীর পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম ‘তেলাপোকাদের’, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

আজ শুধু ট্রেলার ছিল—যন্তর মন্তরে বিক্ষোভ শেষে অভিজিৎ দিপক

মোদি সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে ‘ককরোচ’দের বিক্ষোভ মিছিল