হোম > বিশ্ব > ভারত

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৩ সালের সেপ্টেম্বরেও একবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি। ছবি: সংগৃহীত

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপিপ্রধান অজিত পাওয়ার। পুনে জেলার বারামতী বিমানবন্দরের কাছে তাঁকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় পাওয়ারের পাশাপাশি পাইলট এবং ক্রু মেম্বারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। তদন্তে দেখা গেছে, আজকের এই ‘অভিশপ্ত’ উড়োজাহাজটি ২০২৩ সালেও একবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল।

আজ বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বাই থেকে ভিএসআর ভেঞ্চারস পরিচালিত একটি ‘লিয়ারজেট ৪৫’ উড়োজাহাজে করে বারামতীর উদ্দেশে রওনা হন অজিত পাওয়ার। উড্ডয়নের ৪৫ মিনিট পর বারামতী বিমানবন্দরে অবতরণের প্রচেষ্টাকালে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে এবং দ্রুত আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলের ভিডিও চিত্রে উড়োজাহাজের দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

ভিএসআর এভিয়েশনের ক্যাপ্টেন ভি কে সিং এনডিটিভিকে জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াই এই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সামনেই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচন থাকায় আজ পাওয়ারের বারামতীতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

তদন্তের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই লিয়ারজেট ৪৫ এক্সআর উড়োজাহাজটি এর আগে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর মুম্বাই বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল। সে সময় বিশাখাপট্টনম থেকে মুম্বাই আসার পথে ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তখন পাইলটসহ আট যাত্রী প্রাণে বেঁচে গেলেও কো-পাইলট গুরুতর আহত হয়েছিলেন। আজকের দুর্ঘটনার পর এই উড়োজাহাজের সুরক্ষাব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি পরিচালনা করে নয়াদিল্লি-ভিত্তিক সংস্থা ভিএসআর ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড। ১৯৯০-এর দশকে ‘সুপার-লাইট’ বিজনেস ক্যাটাগরিতে সেসনা সাইটেশন এক্সেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই লিয়ারজেট ৪৫ তৈরি করা হয়। তবে এই মডেলের রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়; ২০২১ সালেও মেক্সিকোতে একই মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন প্রাণ হারিয়েছিলেন।

অজিত পাওয়ারের এই আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্রের পাশাপাশি সারা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ডিজিসিএ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

তৃণমূলের ৫০০০ নেতা-কর্মীর জীবন বাঁচিয়েছেন শুভেন্দু—বহিষ্কৃত নেতার বিস্ফোরক মন্তব্য

বিজেপির ফোর আই ফর্মুলা: দুর্নীতিগ্রস্ত দলছুট নেতারাই মুখ্যমন্ত্রী

‘দুর্নীতিবাজ’ বলা শুভেন্দুর পিঠ চাপড়ে দিলেন নরেন্দ্র মোদি, ১০ বছর আগের ভিডিও ভাইরাল

২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী—শপথ নিয়েই বিজয়ের ঘোষণা

‘জনি জনি ইয়েস পাপা’ গান শিশুদের অসততা শেখাচ্ছে: ভারতীয় শিক্ষামন্ত্রী

অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, সামনে যেসব চ্যালেঞ্জ

সরকার গঠনে রাজ্যপালের অনুমোদন, আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

বদলে গেল এক্স হ্যান্ডলের বায়ো, তবে কি পরাজয় মেনে নিলেন মমতা

পশ্চিমবঙ্গ পেল বিজেপি সরকার, ঝুলে রইল কেরালা ও তামিলনাড়ু

এক দশকে শুভেন্দুর ৪ ঘনিষ্ঠজন খুন, তদন্তেও অনীহা, নেপথ্যে কী