হোম > বিশ্ব > ভারত

‘উড়োজাহাজটি আছড়ে পড়ার সময় আমার ছেলে হোস্টেলের দোতলা থেকে ঝাঁপ দেয়’

আজকের পত্রিকা ডেস্ক­

পুনম প্যাটেলের মা রামিলা। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেছেন অনেক মানুষ। তাদের মধ্যে আছেন পুনম প্যাটেল। তার মা রামিলা বলেন, ‘বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন আমার ছেলে। উড়োজাহাজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।’

আজ বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এএনআইকে রামিলা জানিয়েছেন, তার ননদ ছিলেন ওই বিমানের যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে এক ঘণ্টার মধ্যে তিনি হাসপাতালে হাজির হন।

তিনি বলেন, ‘বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিল আমার ছেলে পুনম প্যাটেল। বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।’

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন, কীভাবে কাজ করে এটি

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা ঢেলে সাজাতে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ

কাশ্মীরে ‘আপত্তিকর’ বইয়ের বিরুদ্ধে অভিযান ঘিরে বিতর্ক

পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ১, আহত শতাধিক

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত—পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

বিজেপির পতন না দেখে মরব না: মমতা

মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতে চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতে পেট্রলপাম্পে কুড়াল দিয়ে যুবকের দুই হাত প্রায় বিচ্ছিন্ন, বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা