হোম > বিশ্ব > ভারত

মণিপুর ও মিজোরামসহ ভারতের পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল

অজয় ভাল্লা ও সাবেক সেনাপ্রধান-বিজেপি নেতা ভি কে সিং। ছবি: সংগৃহীত

দেড় বছর ধরে অস্থিরতার মধ্যে থাকা মণিপুর ও প্রতিবেশী মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে মণিপুর ও মিজোরাম সবচেয়ে বেশি আলোচিত।

দীর্ঘদিন ধরে মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাল্লা তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লার নিয়োগ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব সামলানো লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে আনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেখানে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভি কে সিং দীর্ঘদিন ধরে মোদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর সামরিক অভিজ্ঞতা মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য রাজ্যেও কিছু পরিবর্তন এসেছে, যেমন—মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতিকে ওডিশার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে ওডিশার রাজ্যপাল পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।

একসঙ্গে একাধিক রাজ্যে এই রাজ্যপাল বদলের বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মণিপুরের অস্থিরতা নিয়ন্ত্রণ ও মিজোরামের সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপগুলোর সফলতা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর।

শিক্ষামন্ত্রীর পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম ‘তেলাপোকাদের’, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

আজ শুধু ট্রেলার ছিল—যন্তর মন্তরে বিক্ষোভ শেষে অভিজিৎ দিপক

মোদি সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে ‘ককরোচ’দের বিক্ষোভ মিছিল

দেশে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা, মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু

অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

তৃণমূলে ভাঙনের মধ্যেই নতুন সংকট, ঋতব্রতের নেতৃত্ব নিয়ে ১২ বিধায়কের আপত্তি

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

তৃণমূলে বড় ভাঙন, ৫৮ বিধায়কের বিদ্রোহ—বিরোধী দলনেতা ঋতব্রত

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১, পাঁচ বাংলাদেশিসহ আহত অন্তত ৪০