হোম > বিশ্ব > ভারত

মন্দিরের আয় বছরে হাজার কোটি রুপি!

কলকাতা প্রতিনিধি

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরের বার্ষিক আয় হাজার কোটি টাকারও বেশি। ভক্তরা প্রতি বছর এক টনেরও বেশি স্বর্ণ দান করেন মন্দিরটিতে।

মন্দির কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক শ্বেতপত্র থেকে জানা গেছে, তিরুপতি মন্দিরের ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ হাজার ৯৩৮ কোটি রুপি। এ ছাড়া জমাকৃত স্বর্ণের পরিমাণ ১০ টন। সবই সুরক্ষিত রয়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়।

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এভি ধর্মা রেড্ডি জানিয়েছেন, ২০১৯ সালে মন্দিরের জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি রুপিরও বেশি। কিন্তু গত ৩ বছরে আয় আরও বেড়েছে অন্তত ২ হাজার ৯১৩ কোটি রুপি। ফলে এখন ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ১৫ হাজার ৯৩৮ কোটি রুপি।

এভি ধর্মা রেড্ডি আরও জানান, সেই সময়ে মন্দিরে ৭ টন সোনা ছিল। এখন সেই সোনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ টন। হিন্দুদের কাছে অন্তত জাগ্রত এই মন্দিরে প্রতিদিন দূর-দুরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। ভক্তরাই ভগবানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ দান করেন।  

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

‘ককরোচদের’ ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ: ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

দিল্লিতে ইন্টারনেট বন্ধে সরকারি নির্দেশ পাওয়ার দাবি টেলিকম সংস্থাগুলোর

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা নিয়ে পিটিশন, সুপ্রিম কোর্ট বললেন—‘সময় নষ্ট করবেন না’

মোদি সরকারের কাছে যে ৫ দাবি জানালেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী শিক্ষার্থীদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করতে চাইছেন: মোদি সরকারের শিক্ষামন্ত্রী

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা