হোম > বিশ্ব > ভারত

ঢাকায় ভারতীয় ফ্লাইটের জরুরি অবতরণ, কয়েক ঘণ্টা ভেতরেই আটকা ১৭৮ যাত্রী

ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।

আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।

ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। 

মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা। 

সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পারমাণবিক চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি