হোম > বিশ্ব > ভারত

৩ মাসের শিশুকে ৫১ বার গরম রডের সেঁক, অবশেষে মৃত্যু 

নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুর চিকিৎসার অংশ হিসেবে গরম লোহার রড দিয়ে পেটে ৫১ বার সেঁক দেওয়া হয়েছে। ১৫ দিন পর শিশুটি মারা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলার একটি আদিবাসী অধ্যুষিত এলাকায়।

শাহদোলের কালেক্টর বন্দনা বৈধ বলেন, অন্ধবিশ্বাস‌ের কারণে এ ঘটনা ঘটেছে। শিশুটির নিউমোনিয়ার জন্য কোনো চিকিৎসা করা হয়নি। মহিলা ও শিশু উন্নয়ন কর্মীরা হাসপাতালে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে।

বন্দনা বৈধ বলেন, স্থানীয় একটি ডে কেয়ার সেন্টারের কর্মী শিশুটির মাকে এই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। 

জানা যায়, মধ্যপ্রদেশের অনেক আদিবাসী অধ্যুষিত এলাকায় নিউমোনিয়ার চিকিৎসায় গরম লোহার রড দিয়ে সেঁক দেওয়ার রীতি প্রচলিত। 

যুব কংগ্রেসের সভাপতি ডা. বিক্রান্ত ভুরিয়া বলেন, ‘রড দিয়ে সেঁক দিলে মৃত্যু হতে পারে। এটি ব্যথা কমানোর একটি উপায়, কিন্তু সংক্রমণটি ছাড়িয়ে যেতে পারে, যার ফলে মৃত্যু হতে পারে।’ 

বিজেপির মুখপাত্র ডা. হিতেশ বাজপেয়ী বলেন, ‘এ ধরনের প্রথা এখনো প্রচলিত আছে। আমি এলাকার প্রধান মেডিকেল অফিসারকে থানায় গিয়ে একটি অভিযোগ নথিভুক্ত করার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

চীন-পাকিস্তান-বাংলাদেশ সীমান্তবর্তী রেলে দুই বছরে ৪৫ হাজার কোটি বিনিয়োগ করবে ভারত, উদ্দেশ্য কী

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের তিন রাজ্যে উপনির্বাচন: বিহারে বিজেপির দুর্গ ধসিয়ে দেওয়ার পথে প্রশান্ত কিশোর

তসলিমা নাসরিনকে যা দেননি বুদ্ধদেব, মমতা—সেই প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু

জয় গোস্বামীকে মঞ্চে ডাকলেন তসলিমা নাসরিন, নামিয়ে দিল বিজেপির কর্মীরা

বাবার গলায় ফাঁস দেওয়ার দৃশ্য ভিডিও করল শিশুপুত্র, সাহায্যের জন্য মায়ের চিৎকার

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার