হোম > বিশ্ব > ভারত

সেনা সরিয়ে নিতে ভারতকে ২ মাসের সময় বেঁধে দিল মালদ্বীপ

ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে গত কয়েক মাস ধরেই। কয়েক দিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রী বিতর্কিত মন্তব্য করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এই টানাপোড়েনের সর্বশেষ পরিণতি হিসেবে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির চীন সমর্থিত নতুন সরকার। 

এ বিষয়ে রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ভারতকে আগামী ১৫ মার্চের মধ্যে সব সেনা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের জননীতি বিষয়ক সচিব আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ‘ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা মালদ্বীপে অবস্থান করতে পারবে না। এটা প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু এবং এই প্রশাসনের নীতি।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে ৮৮ জন ভারতীয় সেনা মালদ্বীপে অবস্থান করছে। মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ পুরোনো। তবে সম্প্রতি দেশটির নির্বাচনে ভারতপন্থী প্রেসিডেন্ট পরাজিত হলে ক্ষমতায় আসেন চীনপন্থী মুইজ্জু। 

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মুইজ্জু। কারণ তাঁর নির্বাচনী প্রচারণার মধ্যেই দেশ থেকে ভারতীয় সেনাদের বিদায় করার প্রতিশ্রুতি ছিল। 

আজ রোববার মালেতে অনুষ্ঠিত পররাষ্ট্র সদর দপ্তরের এক বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে ১৫ মার্চের মধ্যে সেনা সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। ভারতীয় সরকারের পক্ষে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মোদি কেন সংবাদ সম্মেলন করেন না—নিউজিল্যান্ড সফরেও উঠল প্রশ্ন

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ, নেপথ্যে কী

জামিনে বেরিয়ে ধর্ষণের অভিযোগকারী কিশোরী ও নিজের পরিবারসহ ৬ জনকে হত্যা

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

ডিম হামলাকে ‘অভিনব উদ্ভাবন’ বললেন বিজেপি মন্ত্রী, আদালতে গড়াল বিতর্ক

এক বছর পর নিজ দেশে ফিরল ৪ ভারতীয়

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি