হোম > বিশ্ব > ভারত

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ভোটার তালিকায় গরমিল ও নাম বাদ পড়ার অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শুক্রবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম গায়েব হয়ে গেছে।

মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি।

যোগীর দাবি অনুযায়ী, ভোটারদের নাম বাদ পড়ার কারণে রাজ্যের অন্তত ২৮টি আসনে বিজেপির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। জনসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, উত্তরপ্রদেশের জনসংখ্যা অনুযায়ী রাজ্যে ভোটার সংখ্যা ১৬ কোটির বেশি হওয়া উচিত। কিন্তু বর্তমান তালিকায় ভোটার রয়েছেন প্রায় ১৩ কোটি।

যোগী আরও দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বিধানসভা এলাকার ভোটার তালিকায় প্রায় ৬৬ লাখ মানুষের নাম নেই। বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন—এমন প্রায় ৫৫ লাখ নিবন্ধিত মানুষের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণদের মধ্যে অন্তত সাড়ে চার লাখ নতুন ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়নি বলেও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

যোগী বলেন, এর আগের সংশোধন কার্যক্রমে রাজ্যজুড়ে মাত্র চার লাখ নতুন ভোটার যুক্ত হতে পেরেছিলেন। বিষয়টিকে তিনি অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেন।

ভোটার তালিকায় প্রতিটি হিন্দু ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিজেপির এমপি, বিধায়ক এবং বুথ স্তরের কর্মকর্তাদের (বিএলও) সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত বিরতিতে সংশোধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনারও নির্দেশ জানান যোগী।

অন্যদিকে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২ কোটি ৪ লাখেরও বেশি ভোটারের নাম কর্তন বা বাতিল করা হয়েছে। বাদ পড়াদের বড় অংশই শহরাঞ্চলের বাসিন্দা এবং তাদের মধ্যে নারী ভোটারের হার বেশি।

একই প্রক্রিয়ায় ৮৪ লাখেরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে। ফলে উত্তরপ্রদেশে বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৭৯২ জন।

উল্লেখ্য, যোগী আদিত্যনাথ এর আগেও একাধিকবার ভোটার তালিকা থেকে হিন্দু ভোটার বাদ পড়ার বিষয়ে দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন।

ক্লাসরুমে ৬ বছরের কন্যাশিশুকে বেধড়ক মারধর তৃতীয় শ্রেণির এক ছাত্রের

সম্পর্ক ভাঙার পর পূর্বের সম্মতিভিত্তিক যৌনতা ‘ধর্ষণ’ গণ্য হবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

‘হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়’— ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬ জনই নিহত

উত্তরাখন্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

পুনের যৌনপল্লি থেকে ৬ ‘বাংলাদেশি নারী’ উদ্ধার

‘গোমাতার গায়ে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না’—হুঁশিয়ারি শুভেন্দুর

গরু জবাইয়ের অপরাধে তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে মনুস্মৃতি–বেদের উদ্ধৃতি দিল গুজরাটের আদালত

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার শঙ্কা পশ্চিমবঙ্গ-আসামে, ঝুঁকিতে বাংলাদেশেও