হোম > বিশ্ব > ভারত

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানোর জেরে কোপাকুপি, কনের ভাই নিহত

প্রতীকী ছবি

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানো নিয়ে বর-কনে পক্ষের মধ্যে তুমুল মারামারি। এ ঘটনায় কনের এক ভাই নিহত হয়েছেন, আহত আরও দুজন। এর মধ্যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর। পরে পুলিশ গিয়ে বরপক্ষের আটজনকে আটক করেছে।

ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের বরাতে এতে বলা হয়েছে—উত্তর প্রদেশের পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কনের বাড়িতে পৌঁছান বর এবং তাঁর পরিবারের লোকজন। সেখানে আচার হিসেবে ‘দ্বারপুজা’, ‘জয়মালা’ পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবার থেকে ভোজপুরি গান বাজানো বন্ধ করতে বলা হলেও বরের পরিবার এতে রাজি হয়নি।

এ নিয়ে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। পরে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোরক্ষপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনা জানতে পেরে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বর এবং মূল অভিযুক্তদের পায়নি। তবে বরপক্ষের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ব্রিটিশ অভিজাত স্কুলগুলোর নজর এখন ভারতে, টার্গেট উদীয়মান ধনীরা

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছেন ভারতের অর্থমন্ত্রীর স্বামী, থাকছেন আজকের বিক্ষোভেও

পশ্চিমবঙ্গে ধর্মান্তরিত ৩ খ্রিষ্টান পরিবারকে নির্যাতন ও শ্লীলতাহানি হিন্দুত্ববাদী সংগঠনের

জ্ঞানেশের অনিয়ম নিয়ে দুই কমিশনারের চিঠি জ্ঞানেশের কাছেই ফেরত পাঠান কেবিনেট সচিব

ভারতে খনিজসম্পদ সম্পর্কিত নতুন আইন নিয়ে মুখোমুখি কেন্দ্র ও রাজ্য সরকারগুলো

জলাতঙ্কে গরুর মৃত্যু, দুধের প্রসাদ খেয়ে টিকা নিতে হলো ৪৫০ গ্রামবাসীকে

পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে ধর্ম ত্যাগে চাপ ও হামলার অভিযোগ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার