হোম > বিশ্ব > ভারত

৭ মাস পর ভারতে সংক্রমণ লাখ ছাড়াল 

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত এক দিনে ১ লাখ ১৭ হাজার ১০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ শতাংশ বেশি। আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।  

এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতে ৯০ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত ৬ জুন ভারতে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। ওই দিন ভারতে  ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়।  

এদিকে ভারতে গত এক দিনে করোনায় মারা গেছে ৩০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত ৩ হাজার ৭ জন ওমিক্রনে আক্রান্ত করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৮৭৬ জন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। 

ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

কিশোরী হত্যা ও গণপিটুনি: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ১৪৪ ধারা জারি

রাবণ অযোধ্যায় পৌঁছে গেছে, রামমন্দিরে চুরিই এর প্রমাণ: নির্মোহী আখড়ার প্রধান

জমি-ভবন ছাড়াই হাসপাতালে ৮৭ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কাগজে-কলমে চলছে ৬ বছর ধরে

স্ন্যাপচ্যাটে পরিচিত প্রেমিকার ডাকে সীমান্ত পেরিয়ে ভারতে, আটক হয়ে ফিরলেন পাকিস্তানে

আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়