হোম > বিশ্ব > ভারত

রাজস্থানে রাজ্য সরকারের বিরুদ্ধে অনশনে সাবেক উপ-মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

রাজস্থানে ঘনিয়ে এসেছে বিধানসভা নির্বাচন। তবে এখনো কংগ্রেসের ঘরোয়া লড়াই বন্ধের কোনো লক্ষণ নেই। কংগ্রেস শাসিত এ রাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সাবেক উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটের বিরোধ চলছেই। 

আজ মঙ্গলবার মহাত্মা গান্ধীর ছবি টাঙিয়ে জয়পুরে একদিনের প্রতীকী অনশনে বসেছেন শচীন পাইলট। তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস ক্ষমতায় এলেও কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি রাজ্য সরকার। 

এদিকে শচীন পাইলটের এই প্রতিবাদকে রাজস্থানে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা সুখজিন্দর সিং রাধাওয়া দলবিরোধী কর্মসূচি বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, দলীয় স্তরে আলোচনা না করে নিজেদের সরকারের বিরুদ্ধে আন্দোলন কিছুতেই বরদাশত করা যায় না। তবে কংগ্রেস নেতৃত্ব শচীনের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। 

শাসক দলের এমন কোন্দলে বেজায় খুশি বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বর্ষীয়ান সদস্য রাজেন্দ্র রাঠোর সাংবাদিকদের বলেছেন, কংগ্রেস সরকারের কফিনে শেষ পেরেক হিসেবে কাজ করবে এই অনশন। কংগ্রেসে যে কোনো অনুশাসন নেই সেটাও ফুটে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে গোয়ায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে। সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে তিনি ফের কংগ্রেসে ফিরছেন। জাতীয় দলের তকমা খোয়ানোর পর মঙ্গলবার তৃণমূল সূত্রের খবর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার

বাসায় গিয়ে অভিজিৎকে সতর্ক করল পুলিশ, ‘তেরঙ্গা মিছিলে’ অনড় ককরোচরা

বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাহুল গান্ধী ‘মবোক্রেসি’ দিয়ে ক্ষমতার পরিবর্তন চান: স্মৃতি ইরানি

কোন আইনে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মোদি সরকার

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা