হোম > বিশ্ব > ভারত

ভারতীয় সংসদে বিরোধীদের হইচই, আদানি বিতর্কে তৃতীয় দিনের জন্য কার্যক্রম স্থগিত

ভারতীয় পার্লামেন্ট। ফাইল ছবি

ভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ কার্যক্রম পুনরায় চালু হওয়া অনিশ্চিত রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

কংগ্রেস দলের সংসদ সদস্য মানিকাম ঠাকুর বলেছেন, ‘আমরা চাই সংসদে এ বিষয়ে আলোচনা হোক। এটি তৃতীয় দিন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে উত্তর দাবি করছি।’

আদানি গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: আরব নিউজ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।

সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল গত মঙ্গলবার বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।’

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

অ্যাপলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগগুলোই ‘কপি–পেস্ট’ করছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা

রামমন্দিরে চুরির ঘটনা তদন্তে কঠোর যোগী, বিপাকে আরএসএস ও মোদির বিজেপি

খুনের আগে বাগ্দত্তার কাছ থেকে শপিংয়ের নামে ১ কোটি রুপি নিয়ে প্রেমিককে দেন ভারতীয় তরুণী

বাংলাদেশ নিয়ে মন্তব্য: কলকাতার মুখপাত্রকে অব্যাহতি দিল ইসকন

অযোধ্যা রামমন্দিরের দানের টাকা মেরে বিলাসী জীবন

সন্তানের পিতৃত্ব প্রমাণে ডিএনএ টেস্টের চাপ, অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত