হোম > বিশ্ব > ভারত

ইস্তফা দিয়েছেন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী 

প্রতিনিধি, কলকাতা

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রামনিকাল রুপিনি ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে মুখ্যমন্ত্রীর ইস্তফায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী প্রায় এক যুগ গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। মন্ত্রিসভায় তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ। মোদী-শাহ জুটিই গুজরাটকে নেতৃত্ব দিয়েছে বহুদিন ধরে। 
সেই গুজরাটেরই মুখ্যমন্ত্রী রুপিনির আচমকা ইস্তফা প্রকাশ্যে নিয়ে এসেছে বিজেপির কোন্দল। রুপিনি অবশ্য বলেছেন, সংগঠনের কাজ করতে চান তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করার কথাও বলেছেন রুপিনি।

২০১৪ সালে মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হন আনন্দীবেন প্যাটেল। কিন্তু ২০১৭ সালের বিধানসভা ভোটের অনেক আগেই তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছিলেন রুপিনিকে।

২০২২ সালে গুজরাট বিধানসভার ভোট। তার আগে ফের মুখ্যমন্ত্রী বদল ঘটতে চলেছে মোদি-শাহের রাজ্যে। তবে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো জানা যায়নি। অনেকটা অপ্রত্যাশিতভাবেই ইস্তফা দেন রুপিনি।

তবে শুধু গুজরাটেই নয়, বেশ কয়েক রাজ্যেই মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। আসামে সর্বানন্দ সোনোয়ালকে হঠিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছে হিমন্ত বিশ্বশর্মাকে। কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পাও পদত্যাগ করেছেন চলতি বছরেই। 

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত গত মার্চে ইস্তফা দিলে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিরাত সিং রাওয়াত। কিন্তু তাঁকেও হটিয়ে উত্তরাখন্ডে মুখ্যমন্ত্রী করা হয় পুষ্কর সিং ধামিকে।

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’-এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

দিল্লি এড়িয়ে কেন ভারতের ছোট্ট শহর জামনগরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান