হোম > বিশ্ব > ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

আজকের পত্রিকা ডেস্ক­

হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ১৯৮৫ সালের আসাম চুক্তির পর আসাম-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু হলেও একই সময়ে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেওয়া অন্য রাজ্যগুলোকে একই গুরুত্ব দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আসামের ১ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। আসাম চুক্তি স্বাক্ষরের পর আসাম-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের দাবি জানানো হয়েছিল এবং সে অনুযায়ী কাজও শুরু হয়েছিল। তবে তখন মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও একইভাবে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হয়নি।’ তাঁর ভাষায়, ‘আমাদের দাবি হওয়া উচিত ছিল পুরো ১ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে বেড়া নির্মাণ।’

অন্য সীমান্তবর্তী রাজ্যগুলোর পরিস্থিতি তুলে ধরে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বহু বছর ধরে সীমান্তের বড় অংশ উন্মুক্ত ছিল, যা সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে জটিলতা তৈরি করেছে। তিনি জানান, আগে মেঘালয়ে কোনো সীমান্ত বেড়া ছিল না। বর্তমানে সেখানে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ত্রিপুরায় প্রায় ৬০ শতাংশ বেড়া নির্মাণ শেষ হয়েছে এবং মিজোরামেও কাজ এগোচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত দীর্ঘদিন খোলা ছিল। বর্তমানে সেখানে বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। সীমান্তের কিছু অংশে নিরাপত্তা নিশ্চিত করে অন্য অংশ খোলা রাখার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হিমন্ত বলেন, ‘যদি শিলিগুড়ি খোলা থাকে আর মানকাচর বন্ধ থাকে, তাহলে এর অর্থ কী? এগুলো ছিল ঐতিহাসিক ভুল।’

সীমান্ত অঞ্চলে জনমিতিক পরিবর্তনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিষয়টি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। তাঁর মতে, সরকার সীমান্তবর্তী এলাকায় জনমিতিক পরিবর্তন মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নিতে পারে। হিমন্ত বলেন, ‘আমাদের পরামর্শ হবে সীমান্ত এলাকায় বসবাসকারী প্রতিটি পরিবারের নাগরিকত্বের অবস্থা যাচাই করা।’

আসাম চুক্তির আওতায় সীমান্ত ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে গতি এসেছে সম্প্রতি বলেও মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘১৯৮৫ সালের আসাম চুক্তির ধারাগুলোর প্রকৃত বাস্তবায়ন ২০২৫ সাল থেকে শুরু হয়েছে। এর আগে আমরা বাংলাদেশি চলাচল থামাতে সক্ষম হইনি।’

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

সালমান খানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য মুছে ফেলার নির্দেশ বোম্বে হাইকোর্টের

আলোচনায় ‘অখণ্ড কংগ্রেস’, মমতা–পাওয়ারসহ দলত্যাগীদের ফেরার গুঞ্জন

ট্যাংকারে মার্কিন হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন