হোম > বিশ্ব > ভারত

গম রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের

দেশীয় বাজারে গমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে গম রপ্তানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ভারত। তবে প্রতিবেশী ও খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখা হবে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

আজ শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক কর্তৃপক্ষ ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এক বিবৃতিতে ডিজিএফটি জানিয়েছে, যেসব বাণিজ্য চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে, সেসবের চালান পাঠানো হবে। তবে শনিবার থেকে আন্তর্জাতিক কোনো ক্রেতার অর্ডার আর নেওয়া হবে না। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও ইউক্রেন গম রপ্তানিতে শীর্ষে রয়েছে। গত ফেব্রুয়ারিতে এ দুই দেশ যুদ্ধে জড়ালে কৃষ্ণসাগর অঞ্চলে গমের চালান আসা প্রায় বন্ধ হয়ে যায়। তখন গমের দাম বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা গম আমদানিতে চীন ও ভারতের দিকে ঝোঁকে। ভারতে গত মার্চে তাপপ্রবাহের কারণে ফসলের বিপুল ক্ষতি হয়। এপ্রিলে মূল্যস্ফীতি ৭.৭৯ শতাংশে উন্নীত হওয়ায় চাপের মুখে পড়ে সরকার। এমন পরিস্থিতিতে দেশের চাহিদা পূরণ এবং প্রতিবেশী ও খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানির স্বার্থে এমন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

টানা পাঁচ বছর রেকর্ড উৎপাদনের পর ভারত এ বছর তাপপ্রবাহের কারণে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়ে আনে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১১.৩ মিলিয়ন টন থেকে নামিয়ে ফেব্রুয়ারিতে ১০৫ মিলিয়ন টন নির্ধারণ করা হয়। 

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে পেঁয়াজবীজ রপ্তানির শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে ডিজিএফটি। এর আগে ভারতে পেঁয়াজবীজ রপ্তানি নিষিদ্ধ ছিল।

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ