হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে আবারও সক্রিয় বিজেপি, মাঠে নেমেছেন মিঠুন

কলকাতা প্রতিনিধি

২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব কমতে শুরু করে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়সহ তৃণমূল ত্যাগকারী অনেক নেতাই তৃণমূলেই ফিরে আসেন। ভারতীয় পার্লামেন্টের একাধিক সদস্য, দলীয় একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় শক্তি আবারও বাড়তে শুরু দলটির।

এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তবে, সম্প্রতি হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর আবারও পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিতে চাইছে বিজেপি। আর এ লক্ষ্যে, বিজেপি মাঠে নামাতে চাইছে জনপ্রিয় চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তীকে। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করার কথা ঘোষণা করেন। তারপরই সোমবার পশ্চিমবঙ্গে আসেন হিন্দি সিনেমার জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে শাসক দল তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে গুরুত্ব দিতেই নারাজ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা প্রচারে নেমেও ২০২১ সালে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয়ী হতে পারেনি। বরং নির্বাচনের পর দলের শক্তি অনেকটাই কমেছে। বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যে রীতিমতো তৃণমূল যোগ দেওয়ার হিড়িক লেগে যায়। কর্মীরাও তাই অনেক বেশি হতাশ হয়ে পড়েন।

২০১৯ সালের জাতীয় সংসদের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে বিজেপি ১৮ টিতে জয়লাভ করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার সেই আসনও তাদের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। তাই এখন থেকেই দলকে শক্তিশালী করতে চাইছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।

মিঠুন জানিয়েছেন, দিল্লির নেতাদের নির্দেশে মানুষের উন্নতির জন্য তিনি কাজ করবেন পশ্চিমবঙ্গে। তবে প্রদেশ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। বিজেপি নিজেই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। 

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ